calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ইমরান খান বিশ্বকাপের আগে কোহলি-বাবরকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ইমরান খান বিশ্বকাপের আগে কোহলি-বাবরকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন

আগামী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু হচ্ছে অক্টোবরে। এর আগেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ব্যাটিং লাইনে সেরার তালিকায় আছেন যারা, তার মধ্যে অন্যতম হচ্ছেন বিরাট কোহলি ও বাবর আজম। এদের মধ্যে কে সেরা? এ নিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ জুন ২০২৩ • দুপুর ০১:২৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১ বার পঠিত

তিনি বলেন, এখন পর্যন্ত যা দেখছি, তাতে কোহলিকে সহজেই ছাড়িয়ে যেতে পারে বাবর। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সাংবাদিকদের কিংবদন্তি ইমরান বলেন, এখন ক্রিকেট থেকে দূরে আছি। আমি মনে করি, কোহলি ও বাবর একই শ্রেণির ব্যাটার। বর্তমানে পাকিস্তানের অধিনায়ক বাবর। যা দেখছি, তাতে দৃঢ়ভাবেই আমার মনে হচ্ছে; ৩৩ বছর বয়সী ভারতীয়র সব ব্যাটিং রেকর্ড ভেঙে দেবে এ তরুণ। 

বাবর-কোহলি বিতর্কে দুই ভাগে বিভক্ত ক্রিকেট বিশ্লেষকরা। তবে একে অপরের প্রতি শ্রদ্ধা রয়েছে দুজনের। 

গত বছর এশিয়া কাপের আগে রান খরায় ভুগছিলেন কোহলি। সেসময় তাকে সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট বাবর বলেন, এ সময়ও একদিন পেরিয়ে যাবে, শক্ত থাকো।

পরে এক সাক্ষাৎকারে কোহলি বলেন, বাবর চমৎকার মানুষ। তার সঙ্গে আমার সবসময় ভালো আলোচনা হয়। সে আমার চেয়ে ছোট। তবে ওর প্রতি আমার শ্রদ্ধা আছে।

tag ট্যাগ: #1111