calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / দিল্লিকে চাপ ড্রোন কিনতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

দিল্লিকে চাপ ড্রোন কিনতে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফর সামনে রেখে বাইডেন প্রশাসন নয়াদিল্লিকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন কেনার চুক্তি এগিয়ে নিতে চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব ড্রোন কেনার বিষয়ে ভারত বহু দিন ধরে আগ্রহ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ • সকাল ১১:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৬ বার পঠিত

সূত্র জানায়, প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেন তাঁদের বৈঠকে যৌথ উদ্যোগে যুদ্ধাস্ত্র ও স্থলযান তৈরির বিষয়ে আলোচনা করতে পারেন। তবে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগন এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক নিরাপত্তা চুক্তি নেই। চীনকে কোণঠাসা করতে ভারতের সঙ্গে দেশটির ঘনিষ্ঠতা বেড়েছে। তবে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর ভারতের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র কিছুটা হতাশ। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে একঘরে করলেও ভারত দেশটির সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

অস্ত্র কেনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্ভাব্য চুক্তিটি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যেই আটকে আছে। এ বিষয়ে কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ঠিক কতগুলো ড্রোন কিনবে– এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। শুরুর দিকে ৩০টি কেনার কথা থাকলেও পরে তা ২৪টিতে দাঁড়ায়। গত মাসে এ সংখ্যা ১৮-তে পৌঁছেছে। সূত্র জানায়, কোনো সংখ্যাই চূড়ান্ত করা হয়নি।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘এটা এখন ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা মনে করি, এমকিউ-৯এস কেনা তাদের জন্য ভালো।’ এ অবস্থায় মঙ্গলবার নয়াদিল্লি সফর করছেন বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রতি বছরই ওয়াশিংটন সফর করেছেন মোদি। তবে এবার দ্বিতীয়বারের মতো মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা। এনডিটিভি জানায়, সফর শুরুর দিন ২১ জুন নিউইয়র্কে নেমে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকে ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরদিন (২২ জুন) ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। এদিন তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দু্ই দেশের মধ্যে প্রযুক্তির অংশীদারিত্ব, প্রতিরক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে।

হোয়াইট হাউসের সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্র ‘ইতিবাচক কৌশলগত অর্জন’-এর দিকে আছে। মঙ্গলবার নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া আইডিয়াস সামিট’-এ দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের মুখ্য উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অংশীদারিত্ব গভীর এবং অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি মূল্যবান।

tag ট্যাগ: #1111