calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / চট্টগ্রামে ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানসহ ৪৮২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামে ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানসহ ৪৮২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানসহ আট প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দুই হাজার...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ • বিকাল ০৪:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত

চট্টগ্রামে ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানসহ আট প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। 
এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দুই হাজার ৩৪১ কোটি টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে দুই হাজার ২০৭ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ২৭৮ কোটি টাকা ব্যয় করা হবে। 

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মামুন-আল রশীদ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) সত্যজিত কর্মকার, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন সিদ্দিকী।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং মজুরি হার ঊর্ধ্বমুখী। এটা ভালো লক্ষণ। ডিসেম্বর-জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি স্থিতিশীল হবে। তিনি বলেন, এই মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি ৭-এর কাছাকাছি থাকবে। আমাদের গুদামে দুই বিলিয়ন চাল আছে। মাঠে আমন আছে। বাম্পার ফলন হবে। সবজির উৎপাদন গত কয়েক বছরে ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশি ফলের পাশাপাশি ড্রাগনসহ বিদেশি ফলের উৎপাদন ব্যাপক বেড়েছে। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, ডিম, দুধ— সব কিছুর উৎপাদন বেড়েছে। তিনি আরও বলেন, সরবরাহ ভালো আছে। আমাদের রেমিট্যান্স ভালোর দিকে মোড় নিচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে— কুমিল্লা সড়ক বিভাগাধীন চার জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের ৭০তম কিলোমিটারে রাবনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণ প্রকল্প। ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রো রেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চিটাগাং মেট্রোপলিটন এরিয়া প্রকল্প। কোস্টাল টাউনস ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্ট। বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প। কারা নিরাপত্তা আধুনিকায়ন, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ প্রকল্প। জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন  (ইনফো-সরকার তৃতীয় পর্যায়) প্রকল্প। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প।

tag ট্যাগ: #National