calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / সুদহার বাড়তে পারে বাংলাদেশ ব্যাংকের নীতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

সুদহার বাড়তে পারে বাংলাদেশ ব্যাংকের নীতি

মুদ্রানীতির কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। নতুর মুদ্রানীতির কেন্দ্রে থাকবে সুদহার। এর লক্ষ্যমাত্রা থাকবে সুদহারকেন্দ্রিক। এবারের মুদ্রানীতিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বেশি গুরুত্ব...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৬ জুন ২০২৩ • দুপুর ০১:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৩৩ বার পঠিত

বাংলাদেশ ব্যাংক সর্বশেষ চলতি বছরের ১৫ জানুয়ারি ব্যাংকগুলোর কাছে ধারের ক্ষেত্রে ব্যবহৃত পুনঃক্রয় চুক্তির (রেপো) সুদহার ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৬ শতাংশ নির্ধারণ করে। আর ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে বিপরীত পুনঃক্রয় চুক্তি (রিভার্স রেপো) সুদ বেসিস পয়েন্ট ২৫ বাড়িয়ে ৪ দশমিক ২৫ শতাংশ করে। করোনার প্রভাব শুরুর পর রেপো ও রিভার্স রেপোর সুদহার অনেক কমানো হয়। তবে গত বছরের মে মাসের আগ পর্যন্ত রেপোর সুদহার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেখান থেকে কয়েক দফায় বাড়ানো হয়।

সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী চার ধরনের লক্ষ্যমাত্রাভিত্তিক মুদ্রানীতি প্রচলতি। এগুলো হলো– সুদহার, মূল্যস্ফীতি, মুদ্রা সরবরাহ এবং বিনিময় হার। বাংলাদেশ ব্যাংক এত দিন ‘মূল্যস্ফীতি টার্গেটিং’ মুদ্রানীতি প্রণয়ন করে আসছিল। তবে আইএমএফের পরামর্শে এবারে ‘সুদহার টার্গেটিং’ হবে।

আগামী অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে সীমিত রাখা এবং সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমান বাস্তবতায় যা বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকও মনে করে, লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।

সরকারের ঋণ লাখ কোটি টাকার কাছাকাছি : উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতে মানুষের সঞ্চয় ক্ষমতা কমেছে। সঞ্চয়পত্র যে পরিমাণ বিক্রি হচ্ছে, ভাঙাচ্ছে তার চেয়ে বেশি। আবার ডলার বিক্রির কারণে বাজার থেকে প্রচুর টাকা উঠে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। এর মধ্যে সরকারের ঋণ দ্রুত বাড়ছে। চলতি অর্থবছরের গত ৬ জুন পর্যন্ত সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৪ কোটি টাকা। এর আগে ২০২১-২২ অর্থবছরে সরকারের সর্বোচ্চ ঋণ ছিল ৭২ হাজার ৭৫০ কোটি টাকা।

বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ঋণযোগ্য তহবিল কম থাকায় অভ্যন্তরীণ উৎসে সরকারের ঋণ চাহিদার বেশিরভাগই মেটাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের ঋণের মধ্যে ৭৬ হাজার ১১৭ কোটি টাকা সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো দিয়েছে ২০ হাজার ৯৭৭ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। তবে সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা বাড়িয়ে এক লাখ ১৫ হাজার ৪২৫ কোটি টাকা করা হয়েছে। আগামী অর্থবছরে এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

নতুন ব্যবস্থায় বাড়বে সুদ: বিদ্যমান ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন সুদহার ব্যবস্থার নাম হবে ‘স্মার্ট’ তথা শর্ট টার্ম মুভিং এভারেজ রেট। ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদের সঙ্গে আপাতত সর্বোচ্চ ৩ শতাংশ করিডোর যোগ হয়ে গ্রাহক পর্যায়ে সুদহার হিসাব করবে ব্যাংক। বর্তমানে ট্রেজারি বিলের গড় সুদহার ৭ শতাংশের নিচে রয়েছে। এতে গ্রাহক পর্যায়ে সুদহার হবে ১০ শতাংশের মতো। নতুন ঋণ বিতরণের পাশাপাশি বিদ্যমান ঋণেও এ ব্যবস্থা কার্যকর হবে। সুদহার যেন অনেক না বাড়ে, সে জন্য করিডোর রেট বাড়ানো-কমানো হবে। গ্রাহকের পাশাপাশি আন্তঃব্যাংক লেনদেনেও সর্বনিম্ন ও সর্বোচ্চ সুদের একটি করিডোর দেওয়া হবে।

tag ট্যাগ: #1111