গয়েশ্বর রায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে কী ঘটেছিল, জানালেন

Total Views : 13
Zoom In Zoom Out Read Later Print

শপথ অনুষ্ঠানের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্ত্রী হওয়ার কোনো আগ্রহ তার নেই; সংসদ সদস্য হিসেবেই জনগণের কথা সংসদে তুলে ধরতে চান।

২৪ ফেব্রুয়ারি সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে কেরানীগঞ্জে কর্মরত সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার বাগবিতণ্ডা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘মন্ত্রিসভায় ডাক পেলে আমি আগেই জানতে পারতাম। সিনিয়র নেতা হিসেবে আমাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়। কিন্তু এক কর্মকর্তা না জেনে মন্ত্রী ছাড়া সবাইকে আসন ছেড়ে চলে যেতে বলেন। এমনকি না গেলে এসএসএফ ডেকে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।’

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে ‍আমি অনুষ্ঠানস্থল ত্যাগ করি। চলে আসার সময় অনেকে থাকতে অনুরোধ করলে আমি কিছুটা রাগ দেখাই। সেটিই গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।’

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমি মন্ত্রিত্ব নিতে চাই না। সংসদ সদস্য হয়ে জনগণের কথা বলতে চাই।’

See More

Latest Photos