ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সেনাবাহিনী এক বিবৃতিতে জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ড’র নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে তা মোকাবিলায় কাজ করছে।’ আরও বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়। তাই সবার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি।’ এর আগে, ইসরাইল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ দাবি করেন।
ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান ইসরাইলের দিকে