মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনটি শর্ত দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই শর্তগুলো পূরণ হলে কেবল যুদ্ধ থামবে।
যুদ্ধ বন্ধ হবে তিন শর্ত মানলেই : মাসুদ পেজেশকিয়ান
শর্তগুলো হলো: প্রথমত, ইরানের সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে গত সংঘাত ও হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন বা হামলা করা হবে না, সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।
তিনি আরও জানিয়েছেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহলে শান্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রকাশিত হয়নি।