শ্রীলঙ্কা প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে

Total Views : 18
Zoom In Zoom Out Read Later Print

-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর বর্তমানে মাঠের অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ঈদের ছুটির পর এই ব্যস্ততা আরও বাড়বে। ঘরের মাঠে লঙ্কান মেয়েদের বিপক্ষে প্রথমবার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে টাইগ্রেসরা

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ২০২৩ সালের পর এটিই হবে দুই দলের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক লড়াই।

এই সিরিজের মাধ্যমে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে রাজশাহী। সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। এর আগে এই ভেন্যুতে কোনো স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

২০ এপ্রিল মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। একদিন বিরতি দিয়ে ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ২৫ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ওয়ানডে সিরিজ শেষ করে ২৬ এপ্রিল দুই দলই সিলেটের বিমান ধরবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। 

২৮ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২ মে মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

See More

Latest Photos