রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। একটি হারামের টাকাও আমার পকেটে যাবে না।
আমার পকেটে যাবে না একটি হারামের পয়সাও : এটিএম আজহারুল
২৫ মার্চ) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত আলমপুর ইউনিয়নে ঈদপরবর্তী সময়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, একটি সুস্থ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিহার্য। তাই যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি আমিনুল ইসলাম, জামায়াতের যুব সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সামছুল হুদা, জিকরুল ইসলাম প্রমুখ।
এদিন বিকালে এটিএম আজহারুল ইসলাম জামায়াতে মহিলা বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় যোগ দেন।