ইরান ইস্যুতে চার দেশের উদ্যোগ উত্তেজনা কমাতে

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

ইরান কে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের উত্তেজনা কমাতে উদ্যোগ নিয়েছে কয়েকটি মুসলিম দেশ। এ লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠকে বসেছেন। বৈঠকে সংঘাত কমানো ও কূটনৈতিক সমাধানের পথ খোঁজার বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে ইরান সতর্ক করেছে যে, তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা হামলা চালাতে পারে। এর আগে, রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি শাফট ও বান্দার খামির এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে।

এছাড়া ইরানের হামলায় ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলেও ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। বাহরাইনের অ্যালুমিনিয়াম কোম্পানি অ্যালুমিনিয়াম বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে, তাদের স্থাপনাও হামলার শিকার হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েল আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।

সংঘাতের প্রতিবাদে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বড় আকারের বিক্ষোভ হয়েছে। একই সঙ্গে লেবাননের রাজধানী বৈরুতে মানুষ রাস্তায় নেমেছে, যেখানে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলায় তিন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

See More

Latest Photos