গরম শুক্রবার থেকে বাড়তে পারে

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

আজ দেশের কোথাও তাপপ্রবাহের আশঙ্কা নেই। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আজ বৃহস্পতিবার দেশের তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ১০ এপ্রিল থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। এ সময় দেশে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ও হতে পারে। তবে গরম ক্রমান্বয়ে বাড়তে পারে।

See More

Latest Photos