যুক্তরাষ্ট্রের ‘জলদস্যুতা’ বলছে তেহরান ইরানি জাহাজ আটককে , নিন্দা চীনের

Total Views : 7
Zoom In Zoom Out Read Later Print

রমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজকে যুক্তরাষ্ট্রের ‘জোরপূর্বক বাধা’ দেওয়া ও আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে চীন। এই ঘটনাকে কেন্দ্র করে বেইজিং ও তেহরান উভয় পক্ষই ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক বিবৃতিতে বলেন, ‘হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল।’ তিনি সব পক্ষকে পরিস্থিতি আরও উত্তপ্ত করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। একই সঙ্গে আন্তর্জাতিক এই জলপথ দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে এবং দায়িত্বশীলভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।

আটক হওয়া জাহাজটি চীন থেকে আসছিল বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তারা এই ঘটনাকে ‘মার্কিন সামরিক বাহিনীর সশস্ত্র জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের বাণিজ্যিক জাহাজে এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

এর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়, ইরানি জাহাজটি মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে ইরানের বন্দরে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় মার্কিন বাহিনী গুলি চালিয়ে জাহাজটিকে আটক করে। মূলত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করছে পেন্টাগন।

See More

Latest Photos