আটকা পড়েছে ইরান,পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ : রাশিয়া

Total Views : 7
Zoom In Zoom Out Read Later Print

পশ্চিমাদের দেওয়া নানা প্রতিশ্রুতি ও চুক্তির বেড়াজালে ইরান বর্তমানে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ বার্তা সংস্থা তাস (TASS)-এর বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা নিয়ে রাশিয়ার গভীর পর্যবেক্ষণ তুলে ধরতে গিয়ে ল্যাভরভ এই মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় আমরা কেবল হুমকি আর প্রতিশ্রুতির ফুলঝুরি দেখছি, কিন্তু বাস্তব কোনো অগ্রগতি বা তথ্যের দেখা মিলছে না।” তিনি আরও যোগ করেন, ইরান মনে করছে তারা পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ আটকা পড়েছে। বিশেষ করে ২০১৫ সালের পরমাণু চুক্তির (JCPOA) কথা উল্লেখ করে তিনি জানান, সেই সময় ইরানকে অবরোধমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা হয়নি।

 

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া সেই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এককভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য আলোচনা নিয়ে ল্যাভরভ বলেন, “সেখানকার পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল। ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি ১০ বার মোড় নিতে পারে।”

 

তবে ইরান ও আমেরিকার মধ্যকার বর্তমান সমঝোতা প্রচেষ্টাকে রাশিয়া সমর্থন করছে জানিয়ে তিনি বলেন, “যদি চলমান আলোচনার মাধ্যমে ২০১৫ সালের মতো কোনো একটি কার্যকর চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, তবে সেটি হবে এক বিশাল সাফল্য।”

See More

Latest Photos