ইরান প্রস্তাব লেখে না’ ‘ট্রাম্পকে খুশি করতে

Total Views : 7
Zoom In Zoom Out Read Later Print

যুদ্ধবিরতি নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলেছে, ‘ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না।’ সূত্রটি আরও জানায়, ওয়াশিংটনের আগের প্রস্তাবটি তেহরান প্রত্যাখ্যান করেছে, কারণ ইরানের মতে সেটি ছিল ট্রাম্পের ‘অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করাতে চাপ প্রয়োগের চেষ্টা’। সূত্রটি আরও বলে, ‘ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা লেখে না। আলোচক দল কেবল ইরানি জাতির অধিকার রক্ষার বিষয়টিই বিবেচনায় রাখে। ট্রাম্প এতে অসন্তুষ্ট হলে সেটাই বরং ভালো।’

এছাড়া সূত্রটির মতে, ‘ট্রাম্প বাস্তবতা মেনে নিতে পারেন না; আর সে কারণেই তিনি বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছেন।’

এদিকে, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান।

রোববার কোনো বিস্তারিত তথ্য না দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি—পুরোপুরি অগ্রহণযোগ্য।’ 

তথ্যসূত্র: আল জাজিরা

See More

Latest Photos