বিএনপি নেতার স্ত্রী আটক ৪০ হাজার পিস ইয়াবাসহ

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

কক্সবাজারের রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগী রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০ মে রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটক ছালেহা বেগম (৪৫)  রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী। অন্যজন মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)। তিনি উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ছালেহা ও তার সহযোগীকে আটক করা হয়। অভিযানের সময় আরও ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, আটক দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। একইসঙ্গে চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

See More

Latest Photos