পুরোনো সোফা, ভাঙা টেবিল, অচল টেলিভিশন কিংবা বছরের পর বছর ব্যবহার না করা নানা সামগ্রী—এসব ফেলে দিতে অনেক মানুষেরই অস্বস্তি হয়। “একদিন কাজে লাগবে” অথবা “এটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে”—এমন ভাবনা থেকেই ধীরে ধীরে ঘর ভরে ওঠে অপ্রয়োজনীয় জিনিসে। মনোবিজ্ঞানীরা বলছেন, এটি সবসময় শুধু অভ্যাস (Habit) নয়; কখনও কখনও এটি একটি Behavioural Issue বা আচরণগত সমস্যার ইঙ্গিতও হতে পারে। মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রায় ২ থেকে ৬ শতাংশ মানুষ Hoarding Disorder বা অতিরিক্ত জিনিস জমিয়ে রাখার সমস্যায় ভুগতে পারেন। এই অবস্থায় মানুষ এমন সব জিনিসও ফেলে দিতে চান না, যেগুলোর বাস্তবে কোনো ব্যবহার নেই। গবেষকদের মতে, এর পেছনে Nostalgia (স্মৃতিকাতরতা), Future Anxiety (ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ) এবং Decision Fatigue (সিদ্ধান্ত নিতে মানসিক ক্লান্তি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখার পেছনে লুকিয়ে থাকতে পারে মানসিক চাপ ,ঘর কি স্টোররুমে পরিণত হচ্ছে?