সীমান্তে রাতভর পাহারায় আনসার ও গ্রামবাসী বিজিবির সঙ্গে

Total Views : 14
Zoom In Zoom Out Read Later Print

ড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন, অনুপ্রবেশ ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এখন থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাশাপাশি নিয়মিত দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গতকাল মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার বোয়ালমারী সীমান্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যদের সঙ্গে আনসার সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও নজরদারিতে অংশ নিয়েছেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে স্থানীয় গ্রামবাসীরাও স্বেচ্ছায় রাত জেগে বিজিবির পরিচালনায় নিরাপত্তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় সাধারণ মানুষের মনে সতর্কতা বেড়েছে। বর্তমানে চরের গ্রাম, চর বোয়ালমারী ও মোল্লারচর সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে পর্যায়ক্রমে বিজিবি, আনসার সদস্য ও সচেতন গ্রামবাসীর সমন্বয়ে এই যৌথ নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এরশাদ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, দিনের বেলায় আমরা নিজ নিজ পেশাগত কাজে ব্যস্ত থাকলেও রাত হলেই সীমান্ত এলাকায় এসে বিজিবি সদস্যদের পাশে দাঁড়াই। সীমান্তে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আমরা স্বেচ্ছায় রাতভর পাহারা দিচ্ছি। 

নিয়মিত টহলে অংশ নেওয়া আনসার সদস্য রাজু আহমেদ বলেন, বিজিবির পাশাপাশি আনসার বাহিনী যুক্ত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা এখন আরও শক্তিশালী হয়েছে।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম আরও বেগবান করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিজিবিকে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

See More

Latest Photos