প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন

Total Views : 92
Zoom In Zoom Out Read Later Print

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও। আজ (শনিবার, ১৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, কক্সবাজার সফরে প্রথমেই পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে যান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এদিকে, কক্সবাজার বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশের আসনে বসান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

এছাড়া গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (শনিবার, ১৩ জুন) সকালে একদিনের সফরে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছান।


সরাসরি তারেক রহমানের অফিসিয়াল ফেজবুক পেজ থেকে-

See More

Latest Photos