কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে বিএসএফ সেই ১২ জনকে সরিয়ে নিলো

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

টানা চার দিনের মাথায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করার সেই ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা। কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের ১৫০ এর ৩এস পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা। বিএসএফ'র পক্ষে রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর শূন্যরেখায় চার দিন ধরে অবস্থানরত ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। পরে তারা ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে চলে যান।

এর আগে শুক্রবার ভোরে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুকে উপজেলার চকবিলগাথুয়া সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিএসএফ। 

স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায়। পরে বিজিবি-জনতা মিলে ওই ১২ জনকে পুশব্যাক করে। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখায় মানবতার জীবনযাপন করছিল। 

এর আগে, গত শনিবার এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।

See More

Latest Photos