কেপ ভার্দের বিশ্বকাপে বিশ্ব রেকর্ড

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

অনেকেই মনে করেছিলেন–স্পেনের বিপক্ষে নবাগত দেশ কেপ ভার্দের বড় বিপর্যয় হবে। কারণ চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেন। তারা অতীতে বিশ্বকাপ ট্রফি জিতছে। কিন্তু বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেনকে গোলশূন্য সমতায় আটকে দিয়েছে কেপ ভার্দে।

স্প্যানিশদের বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্স কতটা অসাধারণ ও শৃঙ্খলাপূর্ণ ছিল– এর সবচেয়ে বড় উদাহরণ তাদের ফাউল-সংখ্যা। পুরো ম্যাচে মাত্র একটি ফাউল করেছে কেপ ভার্দে। যা ১৯৬৬ বিশ্বকাপ থেকে সংরক্ষিত ইতিহাসে কোনো দলের এক ম্যাচে করা সবচেয়ে কম ফাউল।

প্রথমার্ধে সিডনি লোপেস ক্যাবরাল ওই একমাত্র ফাউলটি করেছিলেন, আর সেই অপরাধের জন্য তিনি হলুদ কার্ড দেখেন।

ক্রীড়াভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে পরিসংখ্যান তুলে ধরায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অপ্টা। তারা ১৯৬৬ সাল থেকে অনুষ্ঠিত সব বিশ্বকাপের তথ্য সংগ্রহ শুরু করে। তাদের দাবি– নির্দিষ্ট ম্যাচে সর্বনিম্ন একটি ফাউলের রেকর্ড গড়ল কেপ ভার্দে।

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের মাত্র একটি ফাউলের বিশ্বরেকর্ডের আগে, এক ম্যাচে সবচেয়ে কম ফাউল করা দল ছিল তুরস্ক। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের ম্যাচটিতে তারা চারটি ফাউল করেছিল।

See More

Latest Photos