আ.লীগের ৬ নেতাকর্মী আটক মিছিলের প্রস্তুতিকালে

Total Views : 4
Zoom In Zoom Out Read Later Print

সাভারের মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ সমর্থককে আটক করেছে পুলিশ

মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। তিনি জানান, তুরাগ এলাকায় আওয়ামী লীগ মিছিল করতে পারে এমন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় পুলিশ। পরে সেখান থেকে তাদের প্রস্তুতি নিশ্চিত করে ব্যানারসহ আওয়ামী লীগের ছয় সমর্থককে আটক করে থানায় নিয়ে আসা হয়। তারা সবাই পতিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। 

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ায় নাশকতা রোধে নিরাপত্তা জোরদারসহ আমিনবাজার থেকে নবীনগর বাইপাইল পর্যন্ত কয়েকটি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।

See More

Latest Photos