তাপসী পান্নু বলিউডে নায়ক-নায়িকার বৈষম্য নিয়ে কথা বললেন

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

ষাট বছর বয়সেও শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অক্ষয় কুমাররা এখনো বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের নামেই প্রেক্ষাগৃহে দর্শক যায়, সিনেমা সুপারহিট হয়। অথচ নায়িকাদের বেলায় চিত্রটা উল্টো। সেখানে সুযোগ সীমিত হয়ে পড়ে। এটাকে বৈষম্য হিসেবে দেখেন তাপসী পান্নু। ক্ষোভও প্রকাশ করেছেন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেন এই অভিনেত্রী। তাপসী জানান, যখন তিনি বলিউডে পা রাখেন, তখন তার বয়স ছিল ২০-এর কোঠায়। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে পেতে কেটে গেছে দীর্ঘ তিন থেকে চার বছর। স্মৃতিচারণ করে তাপসী বলেন, শুরুর দিকে আমাকে এতটাই সংগ্রাম করতে হয়েছে যে, যত দিনে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি একটু শক্ত করতে পেরেছি, তত দিনে আমার বয়স ৩০ পার হয়ে গেছে। এরপর যখন কোনো চরিত্রের জন্য যেতাম, কেউ কেউ বলতেন-এই চরিত্রের জন্য আরও কম বয়সী মেয়ে দরকার। কিন্তু এমনটা তো পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে কখনো হতে দেখি না। ক্যারিয়ারের একটা লম্বা সময় জুড়ে এই বৈষম্য ও অবহেলা তাকে প্রচ- মানসিক যন্ত্রণা দিয়েছে বলেও জানান তাপসী। তবে অতীতের সেই ক্ষত কাটিয়ে এখন অনেকটাই পরিপক্ব তিনি।

See More

Latest Photos