দেশের খ্যাতিমান বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য শিল্পীর হাতে নগদ এক লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত সুফিয়া একাডেমি ভবনে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় এবিজি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. আমিনুল ইসলাম কাঙালিনী সুফিয়ার হাতে অর্থ তুলে দেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আমির হোসেন মিয়াও উপস্থিত ছিলেন। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, অর্থাভাবে কাঙালিনী সুফিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি তাদের নজরে আসে। এরপর শিল্পীর চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।
কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন