সীমান্তে যুবক আটক অস্ত্রসহ

Total Views : 13
Zoom In Zoom Out Read Later Print

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. পিয়ার আলী (৩২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধীনস্থ নকশী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।‌ 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিওপির টহলদল রোববার সন্ধ্যায় নওকুচি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পিয়ার আলীকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে একটি দেশিয় তৈরি এক নলা পাখি শিকারের বন্দুক উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান ও যে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। 

পিয়ার আলীকে উদ্ধারকৃত অস্ত্রসহ ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

See More

Latest Photos