যুবকের যাবজ্জীবন ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায়

Total Views : 32
Zoom In Zoom Out Read Later Print

মিল্লায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে

৫ জুলাই কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুল হান্নান এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত রিফাত কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার কে এম স্বপনের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ওই কিশোরী বাসায় একা থাকার সুযোগে প্রতিবেশী রিফাত ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করে। পরে একই বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয় মামলায়। 

এ ঘটনায় একই বছরের ১ অক্টোবর ওই কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৮ মার্চ রিফাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান বলেন, মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রিফাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর বিচারক আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

See More

Latest Photos