একতার বন্ধনে সোনালী ব্যাংক সিনিয়র অফিসার এপ্রিল ২০১৯ ব্যাচ: ভবিষ্যতে একসাথে এগিয়ে চলার অঙ্গীকার
পূর্বাচলে সোনালী ব্যাংক ২০১৯ ব্যাচের প্রাণের মিলনমেলা
সোনালী ব্যাংক সিনিয়র অফিসার ব্যাচ এপ্রিল ২০১৯ এর প্রমোশন পরবর্তী এক মিলনমেলা অনুষ্ঠিত হয় ছুটি রিসোর্ট পুর্বাচলে। মিলন মেলায় ২০১৯ এপ্রিল ব্যাচের সকল সদস্য অংশগ্রহণ করে। মিলনমেলায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ব্যাচের সভাপতি আনিসুর রহমান ফারাবী। সভাটি সঞ্চালনা করেন ব্যাচের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ব্যাচের সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি সফিকুল ইসলাম এবং জিএম ও প্রতিনিধি বৃন্দ। সভায় বক্তারা ব্যাচের ঐক্য ধরে রেখে ভবিষ্যতে একসাথে চলার অংগীকার ব্যক্ত করেন।