ওসমো পকেট ৪পি’ আনল ডিজেআই, পেশাদার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ দাম কত?

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

বিশ্বব্যাপী কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগিংপ্রেমীদের জন্য ‘ওসমো পকেট’ সিরিজের সর্বশেষ সংস্করণ হিসেবে ‘ওসমো পকেট ৪পি’ উন্মোচন করেছে তথ্যপ্রযুক্তি কোম্পানি ডিজেআই। কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে সিনেমা-মানের ভিডিও সুবিধা দিতে এবারই প্রথমবারের মতো হ্যান্ডহেল্ড এই ক্যামেরাটিতে ডুয়াল-লেন্স সিস্টেম যুক্ত করা হয়েছে। নতুন হ্যান্ডহেল্ড ক্যামেরাটিতে একটি ২০ মিমি ইকুইভ্যালেন্ট এফ/২.০ ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি লেন্স এবং একটি ৬০ মিমি ইকুইভ্যালেন্ট এফ/১.৮ টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে। লেন্স দুটির যৌথ প্রযুক্তিতে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ গুণ অপটিক্যাল জুম এবং ১২ গুণ পর্যন্ত ডিজিটাল জুমের সুবিধা পাবেন। ডিজেআই জানিয়েছে, ক্যামেরাটির মূল লেন্সে রয়েছে ১৭ স্টপস ডায়নামিক রেঞ্জ। পাশাপাশি পোস্ট-প্রোডাকশনে প্রফেশনাল কালার গ্রেডিংয়ের সুবিধার জন্য এতে নতুন ‘১০-বিট ডি-লগ ২’ কালার প্রোফাইল যুক্ত করা হয়েছে। হাই-স্পিড ভিডিও ও উন্নত ফটোগ্রাফি ওসমো পকেট ৪পি ক্যামেরাটিতে সর্বোচ্চ ২৪০ ফ্রেমস পার সেকেন্ড (এফপিএস) গতিতে ৪কে ভিডিও রেকর্ড করা সম্ভব। ফলে গ্রাহকরা ছবির মান অক্ষুণ্ণ রেখে মূল ভিডিওকে সর্বোচ্চ ৮ গুণ পর্যন্ত ‘আল্ট্রা-স্লো-মোশন’ করতে পারবেন। এ ছাড়া মোশন ইফেক্ট তৈরির জন্য এতে রয়েছে ‘স্লো শাটার ভিডিও’ মোড। স্থিরচিত্রের ক্ষেত্রে ক্যামেরাটি ৩৭ মেগাপিক্সেল ছবি তুলতে সক্ষম। সেই সঙ্গে প্রতিটি স্থিরচিত্র থেকে ভিডিও এডিটিংয়ের উপযোগী একটি ১.৫ সেকেন্ডের ৪কে মোশন ক্লিপ তৈরি করা যাবে। উন্নত স্ট্যাবিলাইজেশন ও এআই ট্র্যাকিং হাঁটাচলা বা চলমান বস্তু ধারণের সময় স্থির ও মসৃণ ভিডিও পেতে ডিজেআইয়ের সিগনেচার থ্রি-অ্যাক্সিস মেকানিক্যাল জিম্বাল রাখা হয়েছে এই মডেলেও। তবে এর ট্র্যাকিং প্রযুক্তি উন্নত করে ‘অ্যাক্টিভ-ট্র্যাক ৮.০’ করা হয়েছে, যার সাহায্যে ক্যামেরাটি জুমের মাঝেই ব্যক্তি, যানবাহন বা পোষা প্রাণীকে স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং করতে পারবে। হাত নাড়িয়ে ক্যামেরাটি সহজে নিয়ন্ত্রণের জন্য থাকছে ‘জেসচার রিকগনিশন’ সুবিধা। ক্যামেরা চালু করে খোলা হাতের তালু দেখালে এটি বিষয়বস্তুর ওপর লক হবে এবং হাতের আঙুলে ‘ভি’ চিহ্ন দেখালে ভিডিও রেকর্ডিং শুরু হবে। ২ ইঞ্চি আকারের স্পর্শকাতর স্ক্রিনটির উজ্জ্বলতা ১,০০০ নিটস এবং সরাসরি রেকর্ডিং মোড থেকেই এটি দ্রুত চালু হয়।

ব্যাটারি ও স্টোরেজ ক্ষমতা 

ডিজেআই-এর তথ্যমতে, নতুন এই ক্যামেরা দিয়ে একবার পূর্ণ চার্জে টানা ২১০ মিনিট পর্যন্ত ভিডিও করা সম্ভব। ব্যাটারিটি মাত্র ১৮ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। আর ফাইল আদান-প্রদানের জন্য ক্যামেরাটিতে যুক্ত করা হয়েছে ইউএসবি ৩.১ স্পিড যা প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৮০০ মেগাবাইট ডেটা স্থানান্তর করতে পারে। 

ক্যামেরাটিতে প্রায় ১০০ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এর ওজন মাত্র ২৩০ গ্রাম, ফলে এটি সহজে জ্যাকেটের পকেটে বহন করা সম্ভব। 

দাম 

ডিজেআই ওসমো পকেট ৪পি আপাতত কালো রঙে পাওয়া যাচ্ছে, তবে শিগগিরই পার্ল হোয়াইট (মুক্তার মতো সাদা) সংস্করণ বাজারে আসবে।

যুক্তরাজ্যের বাজারে ক্যামেরাটির আদর্শ সংস্করণের দাম ধরা হয়েছে ৫২৯ পাউন্ড এবং ইউরোপে প্রায় ৫৯৯ ইউরো। এ ছাড়াও ডিজেআই এর একটি ‘ব্লগ কম্বো’ পাওয়া যাচ্ছে যার দাম যথাক্রমে ৬০৫ পাউন্ড এবং ৬৮৯ ইউরো। এই কম্বো প্যাকের সঙ্গে ওয়্যারলেস রিমোট, মাইক্রোফোন সেট, ফিল লাইট, মিনি ট্রাইপড এবং বাড়তি কিছু এক্সেসরিজ রয়েছে। 

কোম্পানিটি আরও নিশ্চিত করেছে যে, কোনো ধরনের অ্যাডাপ্টার ছাড়াই ওসমো পকেটের আগের এনডি ফিল্টার, ব্যাটারি হ্যান্ডেল বা ব্ল্যাক মিস্ট ফিল্টারের মতো এক্সেসরিজগুলো এই নতুন ক্যামেরাতেও অনায়াসে ব্যবহার করা যাবে। 

সূত্র: সামা টিভি 

See More

Latest Photos