নায়িকা শবনম বুবলী নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী

Total Views : 250
Zoom In Zoom Out Read Later Print

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি

পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় বুবলী বলেন, এই সম্মান শুধু তার একার নয়, বরং ‘দেয়ালের দেশ’–এর পুরো দলের। তিনি পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী এবং পর্দার পেছনের সব কলাকুশলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
 
এ ছাড়া চলচ্চিত্র উৎসবের আয়োজক, পরিবার, বন্ধু এবং ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা সবার প্রতিও ধন্যবাদ জানান এই অভিনেত্রী।
 
 
দর্শকদের উদ্দেশে বুবলী বলেন, তাদের ভালোবাসা ও নিরন্তর সমর্থনই তাকে প্রতিটি কাজে আরও ভালো করার অনুপ্রেরণা দেয়। এই পুরস্কারকে তিনি যেমন আশীর্বাদ হিসেবে দেখছেন, তেমনি ভবিষ্যতের জন্য বড় দায়িত্ব বলেও মনে করছেন। আগামী দিনে আরও ভালো গল্প ও স্মরণীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

See More

Latest Photos