মার্কিন ভূখণ্ড দাবি করে হরমুজ প্রণালিকে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

Total Views : 24
Zoom In Zoom Out Read Later Print

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্রের ছবি পোস্ট করেছেন। ওই ছবির ক্যাপশনে লেখা রয়েছে ‘নতুন মার্কিন ভূখণ্ড’। এর আগে গত সপ্তাহে ইরানের ‘আত্মসমর্পণের’ পর হরমুজ প্রণালিকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার যে হুমকি তিনি দিয়েছিলেন, এই পোস্টটি তারই একটি নতুন প্রকাশ বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য এবং প্রচারণা বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। হরমুজ প্রণালি বৈশ্বিক তেল বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হওয়ায় ট্রাম্পের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

See More

Latest Photos