ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে কোনো গোপন শর্তে নয়

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

ভারতের সঙ্গে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক সম্পর্ক অবশ্যই সমমর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌমিত্বের ভিত্তিতে পরিচালিত হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো ধরনের গোপন শর্ত কিংবা স্বার্থযুক্ত বন্ধুত্বে বাংলাদেশ সরকার সায় দেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আজ বুধবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সমতার ভিত্তিতে আমরা বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াতে চাই। কিন্তু শর্ত দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব হয় না।



তিনি আরও যুক্ত করেন, সরকারের পক্ষ থেকে সকল দেশের সাথে বন্ধুত্বের যে বার্তা দেওয়া হয়েছে, তাতে যদি গোপন কোনো শর্ত না থাকে, তবে অবশ্যই সমতা, পারস্পরিক রেসপেক্ট এবং সার্বভৌমত্বকে সম্মান জানানোর ভিত্তিতে আমাদের প্রধানমন্ত্রী সকল দেশের সঙ্গেই সম্পর্ক রাখবেন। তিনি বিভিন্ন দেশে সফর করবেন এবং আমরাও সকলকে আমন্ত্রণ জানাব। কিন্তু কোনো স্বার্থ বা শর্তের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দেবে না বাংলাদেশ।


বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া কল্যাণমুখী কাজের খতিয়ান তুলে ধরে রিজভী জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রতিটি পরিবারের নারীদের 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের 'কৃষক কার্ড' প্রদান করা হয়েছে। প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত আসল ঋণ ও সুদ সম্পূর্ণ মওকুব করা হয়েছে।



প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও জানান, নির্বাচনের আগে তারেক রহমান কর্তৃক প্রদত্ত অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের জন্য নিয়মিত সম্মানী ভাতা চালুর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। ৬ মাসে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষমাত্রার অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৩ কোটি গাছ লাগানো হয়েছে। পাশাপাশি নির্ধারিত ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচির ১,০০০ কিলোমিটার ইতিমদ্ধে সম্পন্ন হয়েছে।



বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করে। আওয়ামী লীগ 'ঘরে ঘরে চাকরি' ও 'বিনামূল্যে সার' দেওয়ার নাম করে রাজনৈতিক ভন্ডামি করেছে, যার ফলে পুরো দক্ষিণ এশিয়ায় বেকারত্বের হার বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।



তিনি আরও জানান, দেশে চলমান স্বাস্থ্যঝুঁকি ও হামের প্রকোপ মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপের কারণে ইতোমধ্যে ২ কোটিরও বেশি শিশুকে সফলভাবে টিকা প্রদান করা সম্ভব হয়েছে।



রিজভী আশা প্রকাশ করে বলেন, বিএনপি সরকারের এই সকল সামাজিক নিরাপত্তা ও কল্যাণমুখী কাজ জনগণের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দলের দুই শীর্ষ নেতাসহ মাঠ পর্যায়ের সকল নেতাকর্মী নিরলসভাবে দায়িত্ব পালন করে 

See More

Latest Photos