অতীতের যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম এখন বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই। বুধবার (১৯ আগস্ট) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের অনুষ্ঠানে সাংবাদিকতায় সরকারের কোনো বাধা নেই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো ক্ষমতাসীনদের প্রশ্ন করা। এই দায়িত্ব অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা যাতে না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, অতীতে যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে। তবে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমের পরিবেশ আরও কার্যকর ও টেকসই করতে সরকার নতুন একটি ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।