বাংলাদেশ এ’ দল ঘোষণা আফ্রিকা সফরের ‘

Total Views : 6
Zoom In Zoom Out Read Later Print

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে আরও রয়েছেন নাঈম শেখ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও নাঈম হাসানের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। প্রথম চার দিনের ম্যাচ ২৩ থেকে ২৬ আগস্ট প্রিটোরিয়ায় এবং দ্বিতীয় ম্যাচটি ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে, দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ে ও নামিবিয়ার সাথে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা হওয়ায় এই সফরটি বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ‘এ’ দল: নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী আলিন।

 

সূত্র: বাসস

See More

Latest Photos