প্রবাসী আয় এলো ২৪ হাজার ১৯৪ কোটি টাকা ১৮ দিনে

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ২৪ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেনের দেওয়া তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) প্রবাসী আয় এসেছে ৯৮৪ কোটি টাকা। আর গত বছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩১ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৪৮২ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩৯৮ কোটি ডলার।

See More

Latest Photos