যুবদল সভাপতি-সম্পাদকের সাক্ষাৎ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।

সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুবদলের নেতারা।

 

এর আগে বৃহস্পতিবার বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়নের তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

See More

Latest Photos