দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। এ সময় স্পিকার তাকে স্বাগত জানান। পাশাপাশি অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।
প্রথমবারের মতো মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। এর ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং পরে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। এমনকি ভোটও দিতে পারেননি রাষ্ট্রপতি নির্বাচনে।