বিশেষ প্রতিনিধি: বিদ্যুৎ সংকট বর্তমান সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছে। এর পেছনে যে কারণটি রয়েছে তা সাধারণের ধারণার বাইরে। অভিজ্ঞরা মনে করছেন আন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তার জ্বালানি উপদেষ্টা ফয়জুলের ভুলই বর্তমান সংকটের সূতিকাগার। এনিয়েই সূচিত হয়েছে এই বিশ্লেষণধর্মী প্রতিবেদন। বিদ্যুৎ সংকট বিগত ১৫ বছরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা লুটপাট ও অনিয়মের অভিযোগ থাকলেও তৎকালীন সরকার বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক স্বাভাবিক রেখেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে জ্বালানি খাতের সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তব চিত্র ভিন্ন। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গৃহীত একাধিক বিতর্কিত ও স্বার্থবিরোধী সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ খাত গভীর সংকটে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বাতিলকৃত প্রকল্প ও বিনিয়োগকারীদের অনাস্থা: দায়িত্ব গ্রহণের পরপরই অন্তর্বর্তী সরকার ২০১০ সালের 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন' (দায়মুক্তি আইন)-এর অধ্যাদেশ বাতিল করার ঘোষণা দেয়। তবে বাস্তবে পূর্বে সম্পাদিত চুক্তিগুলো বহাল রেখে কেবল পাইপলাইনে থাকা সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগের ৩৭টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হয়। ৩ হাজার ২৮৭ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এসব প্রকল্প বাতিলের পেছনে নীতিগত দ্বৈততার অভিযোগ উঠেছে। পরবর্তীতে ৫,২৩৮ মেগাওয়াটের জন্য ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্রের নতুন দরপত্র আহ্বান করা হলেও 'সভরেন গ্যারান্টি' বা রাষ্ট্রীয় নিশ্চয়তা না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কোনো আগ্রহ দেখায়নি। মাত্র ৯০০ মেগাওয়াটের জন্য আবেদন জমা পড়ে, যা বিনিয়োগকারীদের আস্থার সংকটের স্পষ্ট প্রমাণ।
বিদ্যুৎ ও জ্বালানি খাত: বকেয়ার পাহাড় ও ভুল নীতিতেই কি বর্তমান সংকট?