আমেরিকার ‘পাহাদার’-এর প্রয়োজন নেই মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

Total Views : 5
Zoom In Zoom Out Read Later Print

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো "আঞ্চলিক পাহাদার" বা পুলিশ হিসেবে থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, "আমাদের কোনো আঞ্চলিক পাহাদারের দরকার নেই। এই অঞ্চলের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তা কেবল এখানকার মূল স্টেকহোল্ডার এবং দেশগুলোর দ্বারাই নিশ্চিত করা সম্ভব"।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই বক্তব্য এলো।

 

তিনি আরো উল্লেখ করেন যে, মার্কিন-ইরান সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতি মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। বিশেষ করে সৃষ্টি হয়েছে বৈশ্বিক জ্বালানি সংকট, যা বিশ্বজুড়ে বাণিজ্য, মুদ্রা স্ফীতি এবং নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

See More

Latest Photos