৩ কোটি ৭৬ লাখ টাকা জে-ক্রিয়েশনে রাজস্ব ফাঁকি

Total Views : 5
Zoom In Zoom Out Read Later Print

মিরপুরে অনলাইন প্রতিষ্ঠান জে-ক্রিয়েশন অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও ভ্যাট বিভাগ। অভিযানকালে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। এইগুলো যাচাই-বাছাই করে মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে

আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ বিষয়টি জানিয়েছেন।

আল আমিন শেখ জানান, ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (পশ্চিম) কমিশনারের নির্দেশে গত রোববার রাজধানীর মিরপুর এলাকার জে-ক্রিয়েশন নামক অনলাইনভিত্তিক একটি পাঞ্জাবি, শেরোয়ানিসহ তৈরি-পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালানোর হয়েছে। প্রতিষ্ঠানটিতে অভিযানকালে মূসক ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য মুসক-১২.৩ এর মাধ্যমে সিপিইউসহ দলিলাদি জব্দ করা হয়। তাদের বিক্রয় তথ্য যাচাই-বাছাইয়ে প্রায় তিন কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি বেড়িয়ে এসেছে। সংগৃহীত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই করে মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে

See More

Latest Photos