জাতিসংঘে পেজেশকিয়ান মার্কিন-ইসরায়েলি সহিংসতা এবং অপরাধের চিত্র তুলে ধরবেন

Total Views : 43
Zoom In Zoom Out Read Later Print

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার প্রাক্কালে কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সাম্প্রতিক যৌথ হামলার পর সৃষ্ট বৈশ্বিক গভীর অনাস্থা, ইরানি জনগণের ক্ষোভ-ক্ষতি এবং বিশ্বমঞ্চে অন্যায়ের বিরুদ্ধে ইরানের সুদৃঢ় অবস্থান তিনি জাতিসংঘে তুলে ধরবেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, এই অধিবেশনে তিনি ইরানি জনগণের ওপর নেমে আসা সহিংসতা এবং বিভিন্ন সময় সংঘটিত অপরাধের চিত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উন্মোচন করবেন। তার মতে, সাম্প্রতিক সামরিক হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক বিশ্বাসের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।

তেহরান ত্যাগের আগে দেওয়া বক্তব্যে মাসুদ পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন, "যতই অন্যায় ও অবিচার করা হোক না কেন, ইরানি জনগণ কোনো অবস্থাতেই নিজেদের অবস্থান থেকে পিছু হটবে না। আন্তর্জাতিক ফোরামে আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব পূর্ণ শক্তিতে রক্ষা করব।"

 

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছাতে যাচ্ছেন ইরানি রাষ্ট্রপ্রধান। কূটনৈতিক মহলের ধারণা, এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইরানের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি বৈশ্বিক অনাস্থার সংকট নিয়ে বিশ্বনেতাদের জোরালো দৃষ্টি আকর্ষণ করবে।

See More

Latest Photos