১ অক্টোবরের মধ্যে প্রাথমিকের বঞ্চিত ৮১৭ জনের নিয়োগ : শিক্ষামন্ত্রী

Total Views : 28
Zoom In Zoom Out Read Later Print

প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত বাকি ৮১৭ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ সময়ের মধ্যে যারা নিয়োগ পাবেন না, পরবর্তীতে তাদের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষাব্যবস্থার গতিশীলতা ফেরানো এবং যোগ্য প্রার্থীদের দ্রুত পদায়নের লক্ষ্যে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাদ পড়া প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষা খাতের নানা জটিলতা দূর করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

See More

Latest Photos