নেতানিয়াহু আমিরাতে অঘোষিত সফরে , দাবি ইসরায়েলি গণমাধ্যমের

Total Views : 16
Zoom In Zoom Out Read Later Print

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে অঘোষিত সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। রয়টার্সও এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ২৭ সেপ্টেম্বর) নেতানিয়াহু আবুধাবি সফর করেন। ইসরায়েলের ১২ নম্বর টেলিভিশন চ্যানেল, কান, হারেৎস ও জেরুজালেম পোস্ট জানিয়েছে, তিনি এক দিনের সফরে আমিরাতে গিয়ে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ব্যক্তিগত উড়োজাহাজে করে আবুধাবি যান এবং দিনের বেশির ভাগ সময় সেখানে অবস্থান করেন। পরে তিনি ইসরায়েলে ফিরে যান। তবে নেতানিয়াহুর কার্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

নেতানিয়াহুর এই সফর এমন সময়ে হলো, যখন ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা চলছে। এর আগে ইসরায়েলি সংবাদপত্র হারেৎসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রায় দেড় সপ্তাহ আগে শেখ মোহাম্মদ নেতানিয়াহুকে বড় ধরনের হামলার প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন।

 

নেতানিয়াহু ওই দাবি অস্বীকার করেছেন। সংযুক্ত আরব আমিরাতও এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে দুই দেশের মধ্যে ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত যোগাযোগ রয়েছে।

 

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তথ্যসূত্র: দ্য ডন, রয়টার্স


See More

Latest Photos