বোমার নাম ‘মা’ দিয়ে বর্বরতার চরম পরাকাষ্ঠা দেখিয়েছে পশ্চিমা সভ্যতা: আইআরজিসি

Total Views : 20
Zoom In Zoom Out Read Later Print

সবচেয়ে বিধ্বংসী বোমার নামকরণে ‘মা’-এর মতো পরম পবিত্র ও মানবিক শব্দ ব্যবহার করে এক চরম বর্বরতার পরিচয় দিয়েছে তথাকথিত আধুনিক সভ্যতা—এমনটাই মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।

পশ্চিমা শক্তির সামরিক পরিভাষাকে কঠোর ভাষায় আক্রমণ করে আইআরজিসির এই মুখপাত্র বলেন, “যে সংস্কৃতি বা সভ্যতা তাদের তৈরি করা অন্যতম শক্তিশালী ও ভয়াবহ বোমার সংজ্ঞায় ‘মা’ শব্দটির অপব্যবহার করতে পারে, তাকে কোনোভাবেই সভ্য বলা চলে না; সেটি নিছকই একটি বর্বর সভ্যতা।”

শত্রুভাবাপন্ন দেশগুলোর সামরিক হুমকিকে গুরুত্ব না দেওয়ার ইঙ্গিত দিয়ে মোহেব্বি দৃঢ়তার সঙ্গে আরও বলেন, “ভবিষ্যৎ আসলে সেই আত্মবিশ্বাসী জাতিরই, যারা শত্রুর বড় বড় হুংকার ও সামরিক হুমকিকে পাড়া-মহল্লার সাধারণ মানুষের হাসির খোরাকে পরিণত করার সক্ষমতা রাখে।”

See More

Latest Photos