ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান। তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি এ সময় মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক অসুস্থতার কারণে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

See More

Latest Photos