calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সম্পাদকীয় / গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হওয়ায় ফিলিস্তিনি এ ভূখণ্ডে আট মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি নৃশংস হামলা বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের আনা এ প্রস্তাবের প্রতি ফিলিস্তিনের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ • বিকাল ০৩:৪৯
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৩১১ বার পঠিত

প্রস্তাবটিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, উপত্যকা থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া, বন্দিবিনিময়, গাজা পুনর্গঠন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে। প্রস্তাবে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে গাজায় ছয় সপ্তাহ যুদ্ধবিরতি চলবে। এ সময় হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের একাংশকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। একইসঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরাইলি সেনাদের সরিয়ে নেওয়া হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফেরার সুযোগ দেওয়া হবে। প্রথম ধাপে গাজার সব এলাকায় বাধাহীনভাবে প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস। এ সময় গাজা থেকে সব ইসরাইলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজার অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে।

ইসরাইল এ প্রস্তাব মেনে নিলে তা হবে বিশ্বের জন্য একটি স্বস্তির বিষয়। গাজায় আট মাসের ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। আহত হয়েছেন প্রায় ৮৫ হাজার ফিলিস্তিনি। আর ধ্বংস হয়ে গেছে গাজাবাসীর ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এ উপত্যকার সিংহভাগ অবকাঠামো। কাজেই শুধু যুদ্ধবিরতি এই মানবিক বিপর্যয়ের সমাধান নয়, প্রয়োজন পুনর্গঠন, প্রস্তাবে যার উল্লেখ আছে।

সন্দেহ নেই, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকার টিকিয়ে রাখার স্বার্থে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার বিষয়ে গড়িমসি করবেন। কারণ তার সরকারের দুই মন্ত্রী হুমকি দিয়েছেন, হামাসকে নির্মূল না করে নেতানিয়াহু যদি কোনো ধরনের যুদ্ধবিরতিতে রাজি হন, তাহলে তার নেতৃত্বাধীন সরকারের পতন হবে। তবে আমরা আশা করব, তিনি হীন রাজনৈতিক ও সাম্প্রদায়িক স্বার্থের চেয়ে মানবিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে শুভবুদ্ধির পরিচয় দেবেন। আমরা মনে করি, মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের একমাত্র পথ হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এটি শুধু ফিলিস্তিনিদের নয়, ইসরাইলিদেরও শান্তি ও স্বস্তির রক্ষাকবচ হবে। অচিরেই যুদ্ধবিরতি প্রস্তাবের বাস্তবায়নের মধ্য দিয়ে গাজাসহ সব ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি নৃশংসতার অবসান ঘটবে, সারা বিশ্বের শান্তিকামী মানুষের মতো আমরাও এ প্রত্যাশা করছি।

tag ট্যাগ: #111