calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সম্পাদকীয় / গণপরিবহণে অব্যাহত নৈরাজ্য: এ খাতেও সংস্কার প্রয়োজন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

গণপরিবহণে অব্যাহত নৈরাজ্য: এ খাতেও সংস্কার প্রয়োজন

সড়কে নৈরাজ্যের বিষয়টি বহুল আলোচিত। এ খাতে একটি বড় সমস্যা হলো চাঁদাবাজি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে গা ঢাকা দিয়েছে বিভিন্ন খাতের চাঁদার নিয়ন্ত্রকরা। বর্তমানে নগর পরিবহণ খাতে চাঁদাবাজদের দৌরাত্ম্য না থাকলেও...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট ২০২৪ • সন্ধ্যা ০৬:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪০ বার পঠিত

এছাড়া বেশকিছুদিন আগে চালু হওয়া ই-টিকিটিংয়ের ডিভাইসও নেই সুপারভাইজারদের হাতে। তারা তাদের ইচ্ছামতো ভাড়া আদায় করলেও এসব যেন দেখার কেউই নেই। সম্প্রতি শিক্ষার্থীদের নেওয়া কিছু উদ্যোগের ফলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল। এখন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই তারা পড়াশোনায় মনোনিবেশ করেছেন। দুঃখজনক হলো, শিক্ষার্থীদের চেষ্টায় সড়কে যে শৃঙ্খল প্রতিষ্ঠিত হয়েছিল, তা এখন আর দেখা যায় না। গত দুদিন ধরে আবার আগের মতোই রাজধানীতে সড়কের মাঝখানে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর দৃশ্য চোখে পড়ছে। বিভিন্ন যানবাহনের ওভারটেক করার প্রবণতাও দেখা যাচ্ছে সর্বত্র। পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে দেখা গেছে।

বস্তুত অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দেশের সড়ক-মহাসড়কগুলো যে ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে তা-ও বহুল আলোচিত। সড়কে চলছে লাখ লাখ অবৈধ যানবাহন। উদ্বেগের বিষয় হলো, দেশের সড়ক-মহাসড়কগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ মোটেই দৃশ্যমান নয়। ফলে একের পর এক ঘটছে দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতে, পরিবহণ খাতে বিশৃঙ্খলার মূল কারণ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের পেশাদারি মনোভাব নিয়ে কাজ না করা। প্রশ্ন হলো, এ নিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হয় না কেন? পরিবহণ খাতে সুশাসনের অভাবের বিষয়টিও বহুল আলোচিত। কাজেই এ খাতে সুশাসন নিশ্চিত করা জরুরি।

বস্তুত জনবহুল এদেশে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজটি কঠিন। এ কাজে সফল হতে হলে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ক সমস্যাগুলো চিহ্নিত। এখন দরকার সময়োপযোগী পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা। সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। তবে দুর্নীতি রোধ করা না গেলে কাক্সিক্ষত ফল মিলবে কিনা সন্দেহ।

tag ট্যাগ: #111