calendar_today সোমবার, ১৭ কার্তিক ১৪৩৩ • ২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মানুষের মূল্যায়ন হওয়া উচিত চরিত্র দিয়েই : প্রভা ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ◆ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; পুলিশ বক্সে আগুন ◆ ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের অবস্থানের সমালোচনায় এনসিপি
home হোম / সারা বাংলা / জনমত বার্তার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জনমত বার্তার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন গণমাধ্যম জনমত বার্তার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬ • বিকাল ০৩:১৮
history আপডেট: ৭ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩০৬ বার পঠিত



নিজস্ব প্রতিবেদক :


 রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।


ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


জনমত বার্তার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ফয়েজুর ইসলাম–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বাংলার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মনোয়ার হোসেন ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব সরকার জামাল এবং দৈনিক আজকের দর্পণের সিনিয়র সাংবাদিক নাজমুল হক সানী।


জনমত বার্তার প্রধান সম্পাদক আসাদুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।


অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।