calendar_today শনিবার, ২৯ কার্তিক ১৪৩৩ • ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
পেশাজীবী সংগঠনগুলোতে দলীয়করণ বন্ধের আহ্বান রাষ্ট্রপতির ◆ সন্ত্রাস ও বোমা হামলা করে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা সফল হবে না: আইনমন্ত্রী ◆ নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল ◆ হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইইউর ওপর সৌদি চাপ ◆ শুধু সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া যাবে? ◆ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণের বদলে অনুদানের জোর দাবি প্রধানমন্ত্রীর: রিজভী ◆ ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও অমলিন সত্তরের সেই প্রলয়ঙ্করী স্মৃতি ◆ প্রাথমিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি ◆ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◆ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রস্তুতি: ডিসেম্বরের মধ্যেই চালুর আশা বোয়েসেলের ◆ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◆ নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ
home হোম / জাতীয় / হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইইউর ওপর সৌদি চাপ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইইউর ওপর সৌদি চাপ

ইয়েমেনের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার ইউরোপীয় উদ্বেগ এখনও কাটেনি; তবে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে রিয়াদ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ • সকাল ১১:২৯
history আপডেট: ২০ ঘণ্টা আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টি করছে সৌদি আরব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের অন্তত ছয়জন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—ইউরোপের এমন উদ্বেগ এখনও কাটাতে পারেনি সৌদি আরব। এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেনের যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সৌদি ভূখণ্ডে হামলা চালাচ্ছে হুথিরা।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই রিয়াদ এ কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। অবশ্য ইইউর নিষেধাজ্ঞার তালিকায় আগে থেকেই রয়েছে হুথিরা। তাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারির পাশাপাশি গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পদ জব্দ করার পদক্ষেপও নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে হুথিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো পশ্চিমা দেশগুলো হুথিদের সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেও ইউরোপীয় ইউনিয়ন এখনও সে পথে হাঁটেনি।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করে। এরপর দেশটির সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।