calendar_today শনিবার, ২৯ কার্তিক ১৪৩৩ • ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
পেশাজীবী সংগঠনগুলোতে দলীয়করণ বন্ধের আহ্বান রাষ্ট্রপতির ◆ সন্ত্রাস ও বোমা হামলা করে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা সফল হবে না: আইনমন্ত্রী ◆ নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল ◆ হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইইউর ওপর সৌদি চাপ ◆ শুধু সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া যাবে? ◆ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণের বদলে অনুদানের জোর দাবি প্রধানমন্ত্রীর: রিজভী ◆ ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও অমলিন সত্তরের সেই প্রলয়ঙ্করী স্মৃতি ◆ প্রাথমিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি ◆ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◆ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রস্তুতি: ডিসেম্বরের মধ্যেই চালুর আশা বোয়েসেলের ◆ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◆ নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ
home হোম / জাতীয় / পেশাজীবী সংগঠনগুলোতে দলীয়করণ বন্ধের আহ্বান রাষ্ট্রপতির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

পেশাজীবী সংগঠনগুলোতে দলীয়করণ বন্ধের আহ্বান রাষ্ট্রপতির

প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ এবং পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ • বিকাল ০৫:৫৪
history আপডেট: ১৩ ঘণ্টা আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ‘১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যখাতের জট ও প্রান্তিক চিকিৎসাসেবা

রাষ্ট্রপতি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

দেশের চিকিৎসাব্যবস্থায় জট তৈরি হওয়ায় সাধারণ মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ তা বহন করতে পারে না। সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে চিকিৎসক না পাওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যায়। এজন্য প্রান্তিক এলাকাগুলোর স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে সরকারিভাবে চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান ও অব্যবস্থাপনা রোধ

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না, কিংবা গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ বা কাজে চলে যান। এই মন-মানসিকতার পরিবর্তন দরকার।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা রোধে দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থার পরিবর্তন সম্ভব। দেশে একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার তাগিদ দেন তিনি।

পেশাজীবী সংগঠনে দলীয়করণ বন্ধের তাগিদ

পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন এবং আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির এবং আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।