calendar_today শনিবার, ২৯ কার্তিক ১৪৩৩ • ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
পেশাজীবী সংগঠনগুলোতে দলীয়করণ বন্ধের আহ্বান রাষ্ট্রপতির ◆ সন্ত্রাস ও বোমা হামলা করে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা সফল হবে না: আইনমন্ত্রী ◆ নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল ◆ হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইইউর ওপর সৌদি চাপ ◆ শুধু সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া যাবে? ◆ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণের বদলে অনুদানের জোর দাবি প্রধানমন্ত্রীর: রিজভী ◆ ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও অমলিন সত্তরের সেই প্রলয়ঙ্করী স্মৃতি ◆ প্রাথমিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি ◆ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◆ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রস্তুতি: ডিসেম্বরের মধ্যেই চালুর আশা বোয়েসেলের ◆ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◆ নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ
home হোম / অন্যান্য / শুধু সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

শুধু সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

সন্তান জন্মদানে অক্ষমতা আল্লাহর ইচ্ছাধীন বিষয় উল্লেখ করে প্রখ্যাত মুফতি বলেছেন, শুধু সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে সমীচীন নয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ • সকাল ১০:৫৭
history আপডেট: ২০ ঘণ্টা আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

বিয়ের তিন বছর পার হলেও সন্তান না হওয়ায় প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসলামি শরিয়তের বিধান তুলে ধরেছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি। তিনি স্পষ্টভাবে বলেছেন, শুধু সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া উচিত নয়। সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন।

এক প্রশ্নের জবাবে মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, শারীরিকভাবে সুস্থ থাকার পরও কোনো নারী সন্তান ধারণে সক্ষম না হলে কিংবা কোনো পুরুষের শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও সন্তান না হলে, এর জন্য কাউকে দায়ী করা যায় না। এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার বিষয়।

পবিত্র কোরআনের সুরা শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যাসন্তান, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। আবার কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন, আর যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান।

মুফতি সাইদুজ্জামান বলেন, বাহ্যিক ও চারিত্রিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুধু স্ত্রী সন্তান জন্ম দিতে পারছেন না— এ অজুহাতে তাকে তালাক দেওয়া সমীচীন নয়। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।

সন্তান লাভের জন্য করণীয় ও দোয়া

সন্তান না হওয়ার পেছনে হরমোনজনিতসহ বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে উল্লেখ করে তিনি হতাশ না হয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন। পাশাপাশি বেশি বেশি দোয়া, ইস্তিগফার, ধৈর্য ধারণ ও সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দেন তিনি। এ সময় সন্তান লাভের জন্য দুটি বিশেষ দোয়া পড়ার কথা জানান:

  • ‘রাব্বি লা তাজারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন’ (অর্থ: হে আমার রব, আমাকে একা রেখো না। তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী।)

  • ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুয়া’ (অর্থ: হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।)

দ্বিতীয় বিয়ে ও শরীয়তের দৃষ্টিভঙ্গি

শুধু সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেননি এই মুফতি। তার মতে, দ্বিতীয় বিয়ে করলেই সন্তান হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। যাকে বিয়ে করা হচ্ছে, তিনিও সন্তান ধারণে অক্ষম হতে পারেন। এমনকি আগে সন্তান হয়েছে, এমন নারীর দ্বিতীয় বিয়ের পরও সন্তান না হওয়ার ঘটনা রয়েছে।

তবে শরিয়তের সীমারেখা মেনে চলার সক্ষমতা থাকলে এবং শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে শুধু সন্তান লাভকে বিয়ের একমাত্র ভিত্তি না করে শরিয়তসম্মত প্রয়োজনকে বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি।

একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ন্যায়বিচার বজায় রাখার বিষয়ে সতর্ক করে মুফতি সাইদুজ্জামান হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির দুই স্ত্রী থাকলে এবং তিনি একজনের প্রতি পক্ষপাতিত্ব করলে কিয়ামতের দিন তিনি এক পাশ বাঁকা অবস্থায় উপস্থিত হবেন।