calendar_today বৃহস্পতিবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভারতীয় মন্ত্রীর হুমকি ও সহিংসতার প্রতিবাদে যাত্রাবাড়ীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ◆ ফেসবুকে পদত্যাগের ঘোষণার পর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বোরহান গ্রেফতার ◆ গোপালগঞ্জে ১৫ দিনের সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি ◆ দল নয়, দেশের স্বার্থে ঐক্যের ডাক তারেক রহমানের ◆ বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল ◆ মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন সাইবার বুলিংয়ের শিকার হলে ◆ ভারতে মারা যাওয়া সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ◆ আওয়ামী লীগ রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী ◆ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী ◆ মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১, মেঘনায় নিখোঁজ ১ ◆ ককটেল বিস্ফোরণ ঢাকার সিএমএম আদালতের সামনে , আইনজীবী আহত ◆ কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে প্রধানমন্ত্রীর আহ্বান
home হোম / সারা বাংলা / মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১, মেঘনায় নিখোঁজ ১
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১, মেঘনায় নিখোঁজ ১

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে; নিখোঁজ ব্যক্তির সন্ধানে মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ • দুপুর ০১:৫৭
history আপডেট: ৭ ঘণ্টা আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নদী সাঁতরে পার হতে গিয়ে মেঘনার মাঝনদীতে নিখোঁজ রয়েছেন আলমগীর দেওয়ান নামে আরও একজন। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে মো. সেলিম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। এ ঘটনায় দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।